সিলেটে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৫১

সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি (চান্দাই) এলাকায় দুইপক্ষে রক্তক্ষয়ী সংগর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত  ৯টার দিকে এ ঘটনা ঘটে। দক্ষিণ সুরমার থানার ওসি আখতার হোসেন জানান, দুই জন নিহত হওয়ার খবর পেয়ে তিনি এখন  ঘটনাস্থলে। বিস্তারিত পরে জানাবেন। সূত্র জানায়, এলাকায় ভয়াবহ পরিস্থিতি চলছে।