ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে সাপের কামড়ে রিপন হোসেন (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের সাবদার হোসেন মণ্ডলের ছেলে। বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
কোটচাঁদপুর থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, মৃত রিপন হোসের বৃহষ্পতিবার রাত আটটার দিকে কপি ক্ষেত দেখতে যান। এ সময় একটি সাপ তাকে কামড়ে দেয়। বাড়ি ফিরে ঝাঁড়ফুক করা হয়। অবস্থার অবনতি হলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম
