হোমনায় নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৫২

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় অজ্ঞাত পরিচয়ধারী এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। সোমবার দুপুরে হোমনা কৃষিব্যাংক সংলগ্ন হানিফ মিয়ার বাড়ির ডোবার ধার থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে কয়েকজন ছোট বাচ্চা ছেলে ওই ডোবায় মাছ ধরতে যায়। এক পর্যায়ে ছেলেরা ডোবার ধারে ছেঁড়া কাপড়ে ঢাকা নবজাতকের লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। হোমনা থানার ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বি জানান, উদ্ধার করা নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।