দুর্গাপুরে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৯

রাজশাহীর দুর্গাপুরে বৃহস্পতিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আহমদ আলী (৫২)। তিনি দুর্গাপুর পৌর এলাকার শানপুকুরিয়া গ্রামের আয়াতুল্লার ছেলে।

নিহতের ভাতিজা গোলাপ হোসেন জানান, ঘটনার সময় তিনি নিজ বাড়িতে মোটরপাম্প ঠিক করছিলেন। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা এ সময় বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করলেও তাকে আর বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তিনি মারা যান।