সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩১

সৈয়দপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার অধিবেশন কক্ষে ১১৩ কোটি ৯ লাখ ৭০ হাজার ২৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানটি স্থানীয় কেব্ল টিভি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার এই বাজেট পেশ করেন। এ সময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক, প্যানেল মেয়র-২ শাহিন আখতার শাহিন প্রমুখ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মো. আইয়ুব আলীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।