সাংবাদিক হাসান ইকবালের দশম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৫৮

আজ ১৫ আগস্ট ভাষাসৈনিক দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারী সম্পাদক হাসান ইকবালের দশম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের বাসভবনসংলগ্ন বড়বাগ জামে মসজিদ, মিরপুর-২, ঢাকায় (মিরপুর থানার পেছনে) বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সহকর্মী, বন্ধুবান্ধব, গুণগ্রাহী এবং আত্মীয়স্বজনসহ সবাইকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। হাসান ইকবাল দৈনিক ইত্তেফাকে বার্তা ও সম্পাদকীয় বিভাগে প্রায় ৪৮ বছর একটানা সাংবাদিকতা করেন। তিনি              মিরপুর বাংলা কলেজ ও আবুজর গিফারী কলেজ বাস্তবায়নকালীন প্রস্তুতি কমিটির  সদস্য ছিলেন।