জেকেজির সাবরিনা আরিফসহ ৮ জনের জামিন নামঞ্জুর

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০০:২৩

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আট জনকে জামিন দেয়নি আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তাদের জামিন আবেদন খারিজ করে দেন।

এদিকে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২০ আগস্ট দিন ধার্য করে দিয়েছে আদালত। মামলার নথি না পাওয়ায় আসামিপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঐ দিন ধার্য করা হয়।

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে ১৫ জুন কামাল হোসেন নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় মামলা করেন। ঐ মামলায় গত ৬ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।