রাণীশংকৈলে আরও ৫জন করোনায় আক্রান্ত   

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৪:২৫

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায়  ১৪ আগস্ট শুক্রবার নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

আক্রান্তরা হলেন* ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির রাণীশংকৈল জোনের স্টাফ হারুন ওর রশিদ, পৌর শহরের বাঁশবাড়ি ( শান্তিপুর) এলাকার  আবুল বাশার শাহা মুহাম্মদ কামরুল হুদা, বাচোর মাধবপুর গ্রামের আনোয়ারুল ইসলাম (৫৭), মহেষপুর (মীরডাঙ্গী) গ্রামের আব্দুল মজিদ (৪০) ও নেকমরদ এলাকার ইসলামউদ্দিন (৭০)। আক্রান্তদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে  আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম ও পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ জন, মারা গেছেন- ২ জন এবং বাকিরা চিকিৎসাধীন আছেন।

ইত্তেফাক/কেকে