আজ নাগরিক শোকসভা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে নাগরিক শোক সভার আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার সকাল ১১টায় নগর ভবনস্থ মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। মেয়র সাঈদ খোকন সভার সভাপতিত্ব করবেন। দেশবরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীগণ আলোচক হিসেবে শোকসভায় উপস্থিত থাকবেন।