প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভারতে প্রায় পাঁচ মাস ধরে স্কুলগুলো বন্ধ থাকায় লাখ লাখ শিশু পড়াশুনার বাইরে থেকে যাচ্ছে। বিভিন্ন প্রাইভেট স্কুলে অনলাইনে পাঠদানের ব্যবস্থা থাকলেও দারিদ্র্যতার কারণে অনেকেই এই সুবিধা ভোগ করতে পারছে না।
অনেক অভিভাবক জানান, উচ্চবিত্ত ঘরের সন্তানরা যারা নামিদামি স্কুলের শিক্ষার্থী তাদের জন্য অনলাইনে পাঠদানের ব্যবস্থা রয়েছে। কিন্তু যারা সাধারণ পরিবারের কিংবা দরিদ্র পরিবার থেকে আসা তাদের ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার, কিংবা টেলিভিশনের মতো আধুনিক সুবিধা নেই। এ কারণে তারা এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে চুক্তি আমিরাতের ‘বড় ভুল’: হাসান রুহানি
এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটির মাত্র ৮ শতাংশ লোকের কম্পিউটার কিংবা ইন্টারনেট সুবিধা রয়েছে। আর বাকি ৯২ শতাংশই এই সুবিধা থেকে বঞ্চিত। তাহলে খুব সহজেই বুঝা যাচ্ছে বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে তাদের লেখাপড়া কোথায় গিয়ে পৌঁছেছে। আল জাজিরা।
ইত্তেফাক/আরআই

