ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ২ সহোদরের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৬:০৮

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ২ সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন, উপজেলা সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) ও ইয়াকুব আলী (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে ইয়াকুব আলী গোসল করে ভেজা লুঙ্গি বিদ্যুতায়িত তারে শুকাতে গেলে বিদ্যুতের তারের সাথে ঝুলে থাকে। পরে বড়োভাই ইউসুফ আলী ছোটভাইকে স্পর্শ করলে উভয়েই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, বড়োভাই ইউসুফ আলী ঢাকায় কাপড় ব্যবসায়ী ছিলেন। ছোটভাই ইয়াকুব আলী একজন কৃষক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

আরও পড়ুন: শোক দিবসে দক্ষিণ সিটির ২১ নং ওয়ার্ডের ভিন্নধর্মী আয়োজন

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, এসআই সাইদুল ইসলাম খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এএএম