মেক্সিকো সীমান্তে দেয়াল নিয়ে সমঝোতা নয় :ট্রাম্প

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:৩২

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অঙ্গীকারবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেয়াল নির্মান নিয়ে কোনো সমঝোতা করবেন না বলে জানিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কংক্রিটের পরিবর্তে স্টিল দিয়ে দেয়াল নির্মাণে সমঝোতা করতে পারেন বলে জানিয়েছেন। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ও বিরোধী ডেমোক্র্যাটরা। স্থানীয় সময় রবিবারও দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। ডেমোক্র্যাটরা নতুন প্রস্তাব পাস করার সিদ্ধান্ত নিয়েছেন। ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, তিনি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করবেনই। এ নিয়ে কোনো ধরনের সমঝোতা কারো সঙ্গে করা হবে না। তবে ডেমোক্র্যাটদের সঙ্গে একটা বিষয়ে সমঝোতা হতে পারে। তাহলো কংক্রিটের পরিবর্তে স্টিল দিয়ে সীমানা দেয়াল নির্মান করা হবে। তবে ডেমোক্র্যাটরা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী ৫০০ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ তারা দেবেন না। প্রতিনিধি পরিষদের স্পিকার এবং ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি দেয়াল নির্মানকে অনৈতিক বলে উল্লেখ করেছেন। গত ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে সরকারের আংশিক অচলাবস্থা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অচলাবস্থা কয়েক বছর পর্যন্ত চালিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন।