নারায়ণগঞ্জে একটি টিনের ঘরের মাটি খুড়ে সেখান থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে আড়াইহাজার উপজেলায় বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম ফাতেমা (২২)। তিনি স্বামী পরিত্যক্তা। উপজেলার গহরদী গ্রামের বিল্লালের মেয়ে। ৮ দিন আগে নিখোঁজ হন ফাতেমা।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাহার জানান, বিশননন্দী গ্রামে জনৈক ডালিমের জমিতে তিনি ৩ মাসে আগে থেকেই ঘর নির্মাণ করছিলেন। ঈদের আগে কাজ বন্ধ রেখে তারা চলে যান। ঈদের পর শনিবার থেকে আবারো কাজ শুরু করেন তারা। পরে কাজ করার এক পর্যায়ে মৃত মানুষের গন্ধে সন্দেহ হয় তাদের। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করতে কাজ শুরু করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, যেকোনো ঘটনায় হত্যাকাণ্ডের পর নিহতের লাশ গুম করার উদ্দেশ্যে ঘরের নীচে পুতে রেখেছে অজ্ঞাতরা।
ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শওকত জানান, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর লাশ গুমের জন্য এখানে কেউ পুতে রেখেছিল।
ইত্তেফাক/জেডএইচ
