ধোনির অবসরে টাইগার ক্রিকেটারদের শ্রদ্ধা

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৫:৩৯

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে শনিবার ( ১৫ আগস্ট) অবসরের ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। সফল এ ক্রিকেটারের বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের সব নামি দামি ক্রিকেটাররা। এ তালিকায় বাদ যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের নামও। কেউ টুইট কেউ বা ফেসবুকে ধোনিকে অভিনন্দন জানিয়েছেন।  

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সবাইকে তাক লাগিয়ে দিয়ে হঠাৎই ক্রিকেটকে বিদায় বললেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। তার প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে আরেক তারকা ক্রিকেটার সুরেশ রায়নাও অবসরের ঘোষণা দেন। 

ধোনির বিদায়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।’

 

Farewell to a great player and an even better opponent- MS Dhoni. Your time in international cricket has been...

Posted by Shakib Al Hasan on Saturday, August 15, 2020

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘খেলাটির সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিত্ব, জীবন্ত কিংবদন্তি এবং একজন চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।’

 

True genius of the game, living legend and a champion. Congratulations Mahi bhai on an outstanding career.

Posted by Mushfiqur Rahim on Saturday, August 15, 2020

দলের আরেক সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আমার ক্যারিয়ারে আপনি অনেক বড় অনুপ্রেরণা ছিলেন। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকা, সিদ্ধান্ত নিতে পারা, ক্রিকেটীয় সামর্থ্যের অনেক বড় গুণমুগ্ধ আমি। আপনার অবসরের খবর শুনে খুবই কষ্ট পেয়েছি। ধন্যবাদ মাহি ভাই।’

 

You have been a great inspiration in my cricket career.I really admire & look upto your cricketing ability, decision...

Posted by Mahmudullah Riyad on Saturday, August 15, 2020

তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের ফেসবুক পোস্ট, ‘আপনার সঙ্গে একই মাঠে খেলতে পারা আমার জন্য গর্বের ছিল। খেলাটির সত্যিকারের কিংবদন্তি। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’

বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস ধোনির সঙ্গে নিজের একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘সদা বিনয়ী এবং এর চেয়েও দারুণ একজন খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি অবসরে গেলেন। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে।’

গতিতারকা রুবেল হোসেনের মন্তব্য, ‘ক্রিকেটারের চেয়েও বেশি, খেলাটির সত্যিকারের ভদ্রলোক। সব স্মৃতি ও অভিজ্ঞতার জন্য ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’

এনামুল হক বিজয় লিখেছেন, ‘পুরো ক্যারিয়ার জুড়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আপনি অনেককে অনুপ্রাণিত ও অভিভূত করেছেন। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা মহেন্দ্র সিং ধোনি ভাই।’

ইত্তেফাক/এসআই