মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর খুলনা জেলা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ইনু (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার দিবাগত রাত পৌঁনে ১টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউনুছ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ইউনুস আলী ইনু খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তিনি ১৯৭১ সালে তালা, খলিশখালী, বুধহাটা, কেয়ারগাতী ও কপিলমুনির যুদ্ধে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি ১৯৭১ সালের ২২ ডিসেম্বর খুলনা সার্কিট হাউজ মাঠে পশ্চিমাঞ্চলীয় ভারতীয় কমান্ডার লে. জেনারেল জগজিৎ সিং অরোরার সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা মা ও মেয়ের
বাদ জোহর নগরীর দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাযা অনুষ্ঠিত শেষে পাবলা কারিকরপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইত্তেফাক/এসি
