অনলাইন ক্লাসের আওতায় আনতে দুই হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি ডাটা দিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিকালে ইত্তেফাককে এ বিষয়টি নিশ্চিত করেন শাবি রেজিস্টার মো. ইশফাকুল হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে এক মাসের জন্য এ সেবা দেওয়া হয়েছে। পরে আরও ডাটা প্রয়োজন হলে একাডেমিক মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া বাড়িতে উঠলেন সেই নাজিম উদ্দিন
এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এসি
