এই সময়ের ছড়া

দুটি ছড়া

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৪৩

পিটানো

 

গাছ পিটানো

লাশ পিটানো

এক,

অভেদ ভেদ

প্রভেদ নেই

দ্যাখ!

জেদ হয় না

খেদ হয় না

চুপ,

সহ্যের এই

আজব এক

রূপ!!

 

 

নেই আর

 

কথার টানে বলছি কথা

যেমন হাঁটে স্বর্ণলতা।

কথা যখন হঠাত্ থামে

বুঝব আছি প্রীতির যামে!

নদীর পথে নেই তো যামে

ওসব বাধা কলমিদামে।

কথার কথা আবেগ টানে

মন বসে না সবার গানে।

গানের বাড়ি ভেতর প্রাণে

ভেতর ভাসে সুরের বানে।

সুরে গানে এককার

ক্ষণে দেখি নেই আর!