বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফেরদাউস পদোন্নতি পেয়ে গত ২৬ ডিসেম্বর প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সাল থেকে তিনি সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৮ সাল থেকে তিনি পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দায়িত্ব পালন করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি
