ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আগের তুলনায় ‘অনেক ভালো এবং স্থিতিশীল’ এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। হাসপাতালে অসুস্থ বাবার সঙ্গে দেখা করে রবিবার প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় এ কথা জানান।
ওই টুইট বার্তায় তিনি লেখেন, ঈশ্বরের কৃপা এবং আপনাদের সকল শুভ কামনায়, তিনি আগের চেয়ে অনেক ভালো এবং স্থিতিশীল। তার চিকিৎসার সমস্ত গুরুত্বপূর্ণ সূচক স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
তিনি আরও জানান, আমরা পরিবারের সদস্যরা বিশ্বাস করি তিনি শিগগিরই আমাদের মধ্যে ফিরে আসবেন।
৮৪ বছর বয়সী প্রণব মুখার্জিকে ১০ আগস্ট সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মস্তিষ্কে রক্ত জমাট আপসারনে অস্ত্রোপচার করা হয়। এছাড়াও কোভিড-১৯ পরীক্ষার পর তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
ইত্তেফাক/জেডএইচডি
