রূপগঞ্জ উপজেলার তারাব এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গতকাল সকালে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার তারাব দক্ষিণপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে আওলাদ হোসেন ও পাকুন্দা শিংলাবো এলাকার আব্দুল রহিমের ছেলে মকবুল হোসেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক জোবায়ের মৃধা জানান, আওলাদ হোসেন ও মকবুল হোসেন তাদের নিজ নিজ এলাকা ছাড়াও আশপাশের এলাকাগুলোতে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
