নওগাঁর সাপাহার করমুডাঙ্গা ও বামনপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ,গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে।
বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়ন সুত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করমুডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল করমুডাংগা বিওপির দক্ষিণে সীমান্ত পিলার-২৩৭ হতে প্রায় ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেলডাংগা নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা আটক করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বিজিবির পক্ষ থেকে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে একই দিন বিকেলে গোপন সংবাদে করমুডাংগা বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সীমান্তের ২৪০ পিলার হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদশেরে অভ্যন্তরে উত্তর করমুডাংগা নামক স্থানে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ২৫ বোতল ফেন্সিডিল আটক করে। পরে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয় বিজিবি।
ইত্তেফাক/এমআরএম
