প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক প্রণোদনা পেলেন করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুই ফুটবল খেলোয়াড়। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুদানের চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
অনুষ্ঠানে ফুটবলার চন্দন রাজভর ও মো. নাইমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক প্রণোদনার চেক দেওয়া হয়।
আরও পড়ুন: নড়াইলে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. তাজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল এহাসান রানা প্রমুখ।
ইত্তেফাক/এএএম

