মেহেরপুরের গাংনী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আবুল কাশেম (৫৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
আবুল কাশেম গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে। আবুল কাশেমের প্রতিবেশীরা জানান, ৪-৫ দিন ধরে তিনি সর্দিজ্বর ও শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে ভুগছিলেন। কয়েকদিন যাবত বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রোগীর সর্দি-জ্বর, শ্বাসকষ্টসহ হার্টের সমস্যা থাকায় আজ সোমবার সকালে রোগীর অবস্থা খারাপ হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা নেওয়ার আগেই তিনি মারা যান।
আরও পড়ুন: নড়াইলে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মখলেছুর রহমান জানান,আবুল কাশেম সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সকাল সাড়ে ১০ টার সময় ভর্তি হয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইতিমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা বিধি মোতাবেক জানাজা শেষে দাফন সম্পন্ন করবে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
ইত্তেফাক/এএএম
