প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ত্রাণ তহবিল থেকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতি ও গড়াই নদী এলাকার ৬ গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙন এলাকার ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে ১০ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি ডাউল, ১ কেজি তেল, ২ কেজি চিড়া, ৫০০গ্রাম লুডুসসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন: করোনায় ৫ মাস ধরে শুধু চাল খেয়ে ক্ষুধা নিবারণ করছে ৪ শতাধিক বানর
এ সময় উপস্থিত ছিলেন-মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সোহরাব হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা তাপস কুমার মল্লিক, মধুখালী উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মো. বুলবুল আহম্মেদ, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবু, ইউনিয়ন সচিব মো. ইকবাল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
ইত্তেফাক/এএএম
