সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা বাড়াবে রাশিয়া ও ভারত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০০:৩০

রাশিয়া ও ভারত সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা আরো বাড়াবে। গতকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার ফোনালাপে এই বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। তারা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। কূটনৈতিক সূত্র জানায়, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী সফল হবেন বলে আশা করছেনপ্রেসিডেন্ট পুতিন। - এনডিটিভি