উচ্চবর্ণের আর্থিক দুর্বলদের জন্য ১০ ভাগ কোটা সংরক্ষণ করবে মোদী সরকার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০০:৩১

আগামী লোকসভা ভোটের আগে উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য চাকরি ও শিক্ষায় ১০ ভাগ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। গতকাল সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এজন্য সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বিলটি পার্লামেন্টে পেশ করা হতে পারে। মায়াবতী এবং রামদাস আথাভেলির মতো নেতারা এর আগে এই ধরনের প্রস্তাব দিলেও এই প্রথম আইনে পরিণত হচ্ছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের আমলে অন্যান্য বর্ণের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ১০ ভাগ কোটা সংরক্ষণ করার পরিকল্পনা হলেও সুপ্রিম কোর্ট সেটি নাকচ করে দিয়েছিল।