জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় ভাবগাম্ভীর্যে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বার্লিনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভার আয়োজন করা হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া। সভা পরিচালনা করেন নুরজাহান খান নুরি।
বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে মিজানুর হক খান, হাফিজুর রহমান আলম ,মাহফুজ ফারুক,নজরুল ইসলাম খালেদ , মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকি রুবেল, সাবরা খান, নিতিশ কুন্ড, আবুল কালাম, আলী মূর্তজা পারভেজ, এ্যাপলো এলাহী, রানা ভুইয়া, বাপ্পি তালুকদার,সূর্য কান্ত ঘোষ, কুদ্দুস আলী, প্লাবন ভুইয়া, আউয়াল খানসহ অনেকই।
আরও পড়ুন: করোনা আক্রান্তের ভয়ে রংপুর বিভাগে ধূমপান কমেছে
বক্তারা বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একটি নাম, যা যুগ যুগ ধরে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নয়নের রূপকার শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বক্তারা করোনা ও বন্যা সফলভাবে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
ইত্তেফাক/এএএম
