ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সোমবার (১৭ আগস্ট) নতুন করে একই পরিবারে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন, রাণীশংকৈল পৌর শহরের সাহাপাড়ার হেমস্ত কুমার মল্লিকের ছেলে লাবণ্য কুমার মল্লিক ওরফে মানিক (৬৫), ভাষ্কর কুমার মল্লিকের স্ত্রী ইভা মল্লিক (৪৩), মেয়ে কংকা মল্লিক (১৮) ও কৃত্তিকা মল্লিক (১৬), হেমন্ত কুমার মল্লিকের ছেলে শতদল কুমার মল্লিক ওরফে কমল (৫৫) এবং লাবণ্য কুমার মল্লিকের স্ত্রী মলিনা মল্লিক (৪৭)।
আরও পড়ুন: বার্লিনে জাতীয় শোক দিবস পালন
আক্রান্তদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম ও পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এ নিয়ে রাণীশংকৈল উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন, মারা গেছেন ২ জন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন।
ইত্তেফাক/এএএম
