লিডিং বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল রিপোর্ট রাইটিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৩৫

সিলেট  অফিস

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান  চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিপোর্ট রাইটিং শিক্ষক এবং শিক্ষার্থীদের কার্যক্রমে গতিসঞ্চার করে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার উন্নয়নকে ত্বরান্বিত করে। এই কর্মশালা থেকে মূল্যবান দিক-নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের রিপোর্ট রাইটিং বিষয়ে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত মঙ্গলবার সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ‘টেকনিক্যাল রিপোর্ট রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল-এর উদ্যোগে এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট-এর প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মো মোজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক এবং রেজিস্ট্রার মেজর অব. মো. শাহ আলম, পিএসসি।

ইংরেজি বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরীর সঞ্চালনায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল-এর পরিচালক মো.  রেজাউল করিম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার  মেজর অব. মো. শাহ আলম, পিএসসি। কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।