ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কার্স পার্টির সন্ত্রাসবিরোধী প্রতিবাদ সমাবেশ

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাসবিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেস্টার ২৮তম বার্ষিকী উপলক্ষ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সঞ্জয় পোদ্দার, ইয়াসির আরাফাত মিল্লাত, দুলাল মিয়া, সন্তোষ মোহন ঋৃষি, আয়েত আলী, সুদিপপাল, ফিরোজ মিয়া, জামির হোসেন প্রমুখ। এ সময় বক্তারা, অসাম্প্রদায়িক বাংলাদেশ কায়েমে জননেতা রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার বিচারসহ বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান।