মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ কথা বুকে ধারণ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে গরীব ও অসহায় মানুষের পাশে যিনি সর্বদা ছায়ার মত থাকেন তিনি হচ্ছেন মাদারীপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস। তিনি গরীবের ইউএনও বলে উপজেলাবাসীর কাছে সমাদৃত।
নদী ভাঙন কবলিত মানুষের পাশে, বন্যা ও করোনায় গৃহবন্দী মানুষের পাশে, অসহায় শহর ভানুর গৃহ নির্মাণ থেকে শুরু করে কোথায় তিনি নেই? তিনিতো সর্বদা থাকেন অসহায় ও গরীবেরই পাশে। তারই ধারাবাহিকতায় গত রবিবার (১৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ নিয়ে ছুটে যান শান্তিনগর নিবাসী পঙ্গু খোকন হাওলাদার, মাদারীপুর পৌরসভার মহিষেরচর নিবাসী বিধবা সফুরা, কুনিয়ার আদিত্যপুর নিবাসী শারীরিক প্রতিবন্ধী সুমনার বাড়িতে। সেখানে তিনি তাদের হাতে তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (শুকনো খাবার)। আজ সোমবার (১৭ আগস্ট) তা অব্যাহত রেখেছেন তিনি।
আরও পড়ুন: নতুন করোনা ভাইরাস আরও ১০ গুণ ভয়ঙ্কর ?
ত্রাণ পেয়ে তাৎক্ষণিক ত্রাণ প্রার্থীর পরিবারগুলো বলেন, ‘বিগত দিনে কোন ইউএনও পঙ্গু, বিধবা, প্রতিবন্ধীর বাড়ি বাড়ি গিয়ে এইভাবে ত্রাণ পৌঁছিয়ে দেয়নি। এই প্রথম মাদারীপুর সদর ইউএনও মো. সাইফুদ্দিন গিয়াস নিজেই অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন। আমরা গরীবের এই ইউএনওকে পেয়ে সত্যিই ধন্য। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’
এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘আমি ছোটবেলা থেকে গরীব অসহায় মানুষের জন্য কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এখন আমি নিজেই ইউএনও হাওয়াতে গরীব অসহায় মানুষের জন্য কাজ করতে সুবিধা হচ্ছে। মানুষের জন্য কাজ করার সুযোগ সবসময় আসে না। আল্লাহতালা আমাকে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করার সুযোগ করে দিয়েছে বলে আমার এই মানবিক সহায়তা ধারাবাহিকভাবে চলছে এবং চলবে।’
ইত্তেফাক/এএএম
