গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেছেন, মুষ্টিমেয় কিছু মাদক কারবারির কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না। গাজীপুর থেকে মাদক নির্মূল করার জন্য পুলিশ- জনতা মিলে মিশে কাজ করতে হবে। সাধারণ মানুষকে কাছ থেকে সেবা দেওয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হচ্ছে। সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারীদের তালিকা গোপনে পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল গাজীপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকায় ওয়ার্ড বিট পুলিশিংয়ের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
