জাতীয় শোক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি উপলক্ষে রবিবার নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন শিশুদের জন্য একটি প্রবন্ধ লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট চব্বিশ জন শিশু অংশ নেয়। প্রতিযোগিতার থিম ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ।
পরে হাই কমিশনার মুহাম্মদ ইমরান এবং তার স্ত্রী ড. জাকিয়া হাসনাত ইমরান শিশুদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র শিশুদের দেখানো হয়।
রাষ্ট্রদূত তার ভাষণে বলেন, তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা বিদেশে বাস করে, তাদের অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কে আরো পড়তে হবে যাতে তারা ভবিষ্যতে সাহস, সততা এবং দেশপ্রেমের মাধ্যমে জাতিকে নেতৃত্ব দিতে পারে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়।
ইত্তেফাক/এসআই
