বৈশাখী ভাতা ঘোষণায় কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অভিনন্দন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৩৬

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা

৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল বুধবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিলের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল বাশার, রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, যুগ্ম সম্পাদক মোঃ কামালউদ্দিন, মহিলা সম্পাদিকা নাজমা বেগম শিফা, ফরিদা ইয়াছমিন মুক্তা, নাজিমউদ্দিন বিএসসিসহ কোম্পানীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন শিক্ষক খাজা জসীমউদ্দীন বিএসসি।

সমাবেশ শেষে কোম্পানীগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।