কোটালীপাড়া উপজেলায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৭ জনে। এর মধ্যে ২৭৫ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছেন ৩ জন। আক্রান্ত ৭৯ জন আইসোলেশনে আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত রবিবার ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে বান্ধাবাড়ী ইউনিয়নের বান্ধাবাড়ী গ্রামের ১জন, কুশলা ইউনিয়নের টিহাটী গ্রামের ১জন ও পৌরসভার বান্দল গ্রামের ১ জনসহ মোট ৩ জনের সোমবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
