কক্সবাজার থেকে আসা বাসে তল্লাশি, ৬৯০০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১২:৩৯

কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ছয় হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার ও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কক্সবাজার থেকে আগত ওই বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটি থেকে ছয় হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসের সুপারভাইজারসহ চারজনকে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাসের সুপারভাইজারের সহযোগিতায় তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

রাজধানীর বংশাল থানায় এ সংক্রান্ত একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি