মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চতকরণে সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে শিবচর উপজেলার বিভিন্ন বাজার ও স্থান থেকে দোকান মালিকসহ ৮ জনের কাছ থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালানা করেন।
আসাদুজ্জামান মঙ্গলবার সকালে বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। বিনা কারণে এদিক সেদিক ঘুরে বেড়ায়।
তিনি আরো বলেন, করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগণের মধ্যে মাক্স না পরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান আব্যহত থাকবে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/আরকেজি
