তরুণরাই করোনা মহামারিকে এগিয়ে নিয়ে যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৪:১৪

তরুণরাই প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিকে আরো ক্রমবর্ধমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে এটি বলা হয়। 

সংবাদ সম্মেলঞ্জে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই বলেন, ২০, ৩০, ৪০ বছর বয়সীরাই করোনা মহামারিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনো অনেকে এই রোগটি নিয়ে সচেতন হচ্ছে না। 

বিশ্বজুড়ে তরুণ করোনা রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে সংবাদ সম্মলেনএ তাকেশি কাসাই বলেন, এটি ঝুঁকিতে থাকা বয়স্কদের  জন্য শঙ্কার বিষয়।

ইত্তেফাক/এআর