জীবননগরে করোনার উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু 

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:১২

জীবননগর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তরুণ ব্যবসায়ী জহুরুল ইসলাম খোকনের (৩৬) মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। খোকন শহরের পোস্ট অফিসপাড়ার শ্রমিক নেতা মৃত শওকত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিটল-টাটা মোটর্সের এ অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও সোনারতরী পরিবহনের পরিচালক জহুরুল ইসলাম বেশ কিছু দিন ধরে করোনার উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

আরো পড়ুন : গফরগাঁওয়ের দুই গ্রামে শোকের মাতম

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, খোকন জ্বর, হাঁচি-কাশি, গলায় ব্যথা ও শ্বাস কষ্ট নিয়ে ভোরে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু করা হয়। করোনা ভাইরাসের সকল উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। 


ইত্তেফাক/ইউবি