আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় আ. রশিদ শাহ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের মৃত মাঈনুদ্দিন শাহের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার এসআই সুশান্ত জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশালে প্রেরণ করা হবে।
