হাটহাজারীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত এক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৩৬

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা শামীম নামের এক যুবকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ভোর চারটার দিকে হাটহাজারী উপজেলার সন্দ্বীপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই এলাকার আজিজুল হকের ছেলে সিএনজি অটোরিকশা চালক শামীম ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কথা বলাতে মাদক ব্যবসায়ী ওয়াসিম ও বাবুলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা শামীমকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার বাড়ি-ঘর ভাঙচুর করে।

আহত শামীমের স্ত্রী বলেন, মাদকের কারণে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তাই আমার স্বামী মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। সে এলাকায় ইয়াবা ব্যবসা বন্ধ করতে স্থানীয় থানাকেও ব্যবস্থা নিতে জানিয়েছিল। আহত শামীমকে স্থানীয়রা উদ্ধার করে হাটহাজারী উপজেলা হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।