বরগুনায় ইউপি সদস্য বরখাস্ত

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:২৩

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীম গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঐ ওয়ার্ডের চালিতাতলী গ্রামের ভিক্ষুক কহিনুরের কাছ থেকে ত্রাণ দেওয়ার কথা বলে টাকা নেয় ইউপি সদস্য শামীম গাজী। ত্রাণ না দেওয়ায় ভিক্ষুক কহিনুর বরগুনা জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ করেন। পরে তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ শামীম গাজীকে সাময়িক বরখাস্ত করে। বরগুনা জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।