ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামক স্থানে অজ্ঞাত গাড়ি চাপায় অজ্ঞাত পুরুষ (৩০) ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস অজ্ঞাত লাশটি উদ্ধার করে ত্রিশাল থানায় হস্তান্তর করেন। ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম
