ভাঙ্গায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৫:০৩

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহাদ মাতুব্বরকে (৩০) আটক করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে তাকে আটক করা হয়। 

আটক মাদক ব্যবসায়ী উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মনপাড়া গ্রামের শামচু মাতুব্বরের ছেলে। 

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আনিচুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে মাদক ব্যবসায়ী সাহাদ মাতুব্বরের ঘরে তল্লাশি চালাই। এ সময় মাদক ব্যবসায়ী সাহাদ মাতুব্বরের তথ্য মতে ঘরের মেঝে থেকে মাটি খুঁড়ে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: সাহেদের অস্ত্র মামলার চার্জশিট গ্রহণ

এ ব্যাপারে তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম