নেত্রকোনা প্রতিনিধি ও কলমাকান্দা সংবাদদাতা
৫০ শতাংশ কার্যকর চাকরিকাল গণনা করে বিধিমোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত গ্রেডেশনের তালিকা প্রণয়নের সাত দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে সদ্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মো. জুবেদ আলী, মো. আলীম উদ্দিন, রৌশনারা পারভীন, মোখলেছুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
