কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৪:১৮

গাজীপুরের কালিয়াকৈরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে স্বামী। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামের মো. সোনাম উদ্দিনের পুত্র। দুলালের স্ত্রীর নাম আয়েশা আক্তার (৩২)।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামের মো. দুলাল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। স্ত্রী আয়েশাকে হত্যার পর স্বামী দুলাল উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় চলন্ত ট্রেনরে নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। খবর পেয়ে  কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।

কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরএ