মনটা খুঁজে আমি

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:৩৬

আমি এখন আমার সাথে নাই।

দূর বহুদূর কোথায় গেল মন?

পাহাড়, নদী, কৃষ্ণচূড়ার বন

বল না তোরা মনের দিশা ভাই!

 

হাট্টিমাটিম ঘোড়ার পিঠে চাঁদ।

তারার আলোয় যাচ্ছে ভেসে গাঁও

তোমরা যদি মনের দিশা পাও

বললে আমায় বাড়াব দু হাত।

 

রক্তরাঙা জবা, পলাশ ফুল

মনটা খুঁজে আমি যে ব্যাকুল!