রাণীনগরে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে গিয়ে উত্সাহ হারাতে বসেছেন কৃষকরা। লাগাতার বৃষ্টি আর বন্যার কারণে পেঁপে ধরার আগ মুহূর্তে গাছগুলো হলুদ বর্ণ হয়ে মরে যাওয়ায় পেঁপে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ভবানীপুর গ্রামের আবুবক্কর সিদ্দিক জানান, লাগাতার বৃষ্টি আর বন্যার কারণে গাছ মরে যাওয়ায় ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, পেঁপে বাগানের ক্ষতি হওয়ায় লাভবান হবেন না কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। কোনো বরাদ্দ এলেই তা কৃষকদের মধ্যে প্রদান করা হবে।
