ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আড়াইহাজার শাখা পল্লি উন্নয়ন প্রকল্পের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সরকারের ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বুধবার বিকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আড়াইহাজার শাখাপ্রধান মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন প্রধান অতিথি থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী।
