কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই নার্সসহ ৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোছাঃ শামসুন্নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে উপজেলা ৬ ইউনিয়নের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ জন এবং চিকিৎসাধীন রয়েছে ১৫ জন। এদের মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও ১৪ জন নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট দুই নার্সসহ ১৭ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নার্সসহ ৭ জনের করোনা পজিটিভ আসে।
ইত্তেফাক/এমআরএম
